কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত – দৈনিক মানবতার কন্ঠ

কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 9, 2026

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দ্রুতগামী বাসের চাপায় খন্দকার সোহেল রানা নামে এক শ্রমিক নিহত হয়েছেন।রবিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওয়ালটন মাইক্রোটেক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল রানা ওয়ালটন মাইক্রোটেক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কারখানা থেকে বের হওয়ার সময় বা রাস্তা পারাপারের সময় রাজধানীগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে সোহেল রানাকে চাপা দেয়। এতে তিনি বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।##তারিখঃ০৮/০৩/২০২৬ ইং