রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে ২০২৫ সালে এস.এস.সি, এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ব্যুরোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোঃ হাসান আরিফ। তিনি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ যোগায়।অনুষ্ঠানে ব্যুরোর মহাপরিচালক -১ জনাব বেবী রাণী কর্মকার এবং মহাপরিচালক-২ জনাব মোঃ রুহুল আমিন , ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব আবু মোখলেছ আলমগীর হোসেন ও অন্যান্য সদস্যবুন্দসহ অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সূত্র : ইপিবি , তথ্য বিভাগ ।