স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী – দৈনিক মানবতার কন্ঠ

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026
সংগৃহীত ছবি

আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন জাহের আলভী। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।