দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গত ৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান গত ১১ মে তিনি এক কন্যা সন্তানের মা হয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। তবে এই ঘোষণার পর থেকেই সবার মনে প্রশ্ন জাগে কোথায় জন্ম নিয়েছে শাকিব বুবলীর এই দ্বিতীয় সন্তান।
অনেকেই ধারণা করেছিলেন প্রথম সন্তানের মতো এবারও হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এই অভিনেত্রী। তবে বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায় যুক্তরাষ্ট্র নয় বরং ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকাতেই এই সময়টা পার করেছেন বুবলী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই তিনি বেশ সীমিত পরিসরে চলাফেরা করেছেন এবং নিজেকে আড়ালে রেখেছিলেন।