লৌহজং উপজেলা পরিষদে ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা – দৈনিক মানবতার কন্ঠ

লৌহজং উপজেলা পরিষদে ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 17, 2026

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লৌহজং উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্গন,দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভায় সকলের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি মর্যাদাপূর্ণভাবে পালনের আহ্বান জানানো হয়।