শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ যায় কিনা – গোলাম মাওলা রনি – দৈনিক মানবতার কন্ঠ

শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ যায় কিনা – গোলাম মাওলা রনি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 17, 2026
গোলাম মাওলা রনি।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর তাকে দিয়ে নতুন আওয়ামী লীগ খোলার কথা কেউ কেউ বলছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে তিনি মনে করেন, এই পরিকল্পনা ফেইল করবে।

গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে লোকজন বলল, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এ সরকার পারে না। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে।