ফিলিং স্টেশন একটি, তেলের লাইনে ১ হাজার ১১ মটরযান – দৈনিক মানবতার কন্ঠ

ফিলিং স্টেশন একটি, তেলের লাইনে ১ হাজার ১১ মটরযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 17, 2026
সংরক্ষিত ছবি

রাজধানীর পরীবাগের একটি ফিলিং স্টেশন। আজ শুক্রবার বেলা ১১টার সময় এখানে ৫১৮টি মোটরসাইকেল ও ৪৯৩টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষায় রয়েছে। এই স্টেশনে মোট ১ হাজার ১১টি যান লাইনে দাঁড়ানো।

মৎস্য ভবনের আরেকটি ফিলিং স্টেশনেও অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা কাছাকাছি। সেখানে সকাল ১০টার সময় তেল নিতে লাইনে আছে ৪২২টি মোটরসাইকেল ও ৩৫৮টি প্রাইভেট কার।

যানবাহনের সংখ্যা গুনেই বোঝা যায় তেলের জন্য অপেক্ষমাণ লাইন কতটা লম্বা। আর একেকজনকে কত ঘণ্টা ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে।