পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন – দৈনিক মানবতার কন্ঠ

পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 3, 2026

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (৩ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর পদ থেকে জোনায়েদ সাকির অব্যাহতি এবং নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ বিষয়ে বিস্তারিত জানানো হবে।