মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন কায়কোবাদ – দৈনিক মানবতার কন্ঠ

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন কায়কোবাদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 17, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দুপুরে ফোন করা হয়েছে।

কায়কোবাদ ঘনিষ্ঠ মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া মানবতার কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে ধর্ম মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।