মূল্যায়নের দাবি ছাত্রদল নেতারমোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া-এর গ্রেফতারের প্রতিবাদে ২০১৮ সালে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। একইসঙ্গে দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় এক ছাত্রদল নেতা।জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেফতারের পরদিন ৯ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল থেকে উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন (বাবু) এবং ভূরুঙ্গামারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফারুককে পুলিশ ধাওয়া করে গ্রেফতার করে বলে অভিযোগ রয়েছে।গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সে সময় ৫ নম্বর ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন ছাত্রদল প্রতিবাদ জানায়।ভূরুঙ্গামারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফারুক জানান, গ্রেফতারের পর তাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়। তিনি বলেন, প্রায় এক মাস কারাভোগের পর তারা মুক্তি পান। পরবর্তীতেও একাধিকবার হয়রানি ও কারাভোগের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হয়।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দলের ভেতরে “হাইব্রিড” নেতাদের প্রাধান্য বেড়েছে, যার ফলে ত্যাগী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। তার মতে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।তিনি খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আহ্বান জানান—যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছেন, তাদের সংগঠিত ও মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।