নরসিংদীতে ৪ শিশুর মৃত্যু: একসঙ্গে জানাজা, পাশাপাশি কবরে দাফন – দৈনিক মানবতার কন্ঠ

নরসিংদীতে ৪ শিশুর মৃত্যু: একসঙ্গে জানাজা, পাশাপাশি কবরে দাফন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 17, 2026

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে প্রাণ হারানো চার শিশুর একসঙ্গে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পার্শ্ববর্তী সামাজিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।

নিহত চার শিশু হলো রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এর আগে গতকাল দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের একটি খালে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়