‘আত্মহত্যা’ করতে একসঙ্গে গিয়েছিলেন, তরুণ নদীতে ঝাঁপ দিলেও ফিরে গেলেন তরুণী – দৈনিক মানবতার কন্ঠ

‘আত্মহত্যা’ করতে একসঙ্গে গিয়েছিলেন, তরুণ নদীতে ঝাঁপ দিলেও ফিরে গেলেন তরুণী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 17, 2026

শেষ মুহূর্তে কী হয়েছিল, তা এখনো জানা যায়নি। তবে একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে তাঁরা দুজন সেতুতে গিয়েছিলেন—এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। শেষ মুহূর্তে যমুনা নদীতে ঝাঁপ দেন শুধু তরুণ। আর তাঁর সঙ্গে আসা তরুণী ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই তরুণকে জীবিত উদ্ধার করেন।

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) এমন এক ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।