মোঃ স্বপন বেপারী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার ১২ এপ্রিল রাত ১২টা ৪০ মিনিটের দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। তার পিতার নাম শাহজাহান মাতাব্বর।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে