ভারতীয় নায়িকা প্রচারণায়, ফারিণ নীরব—‘প্রিন্স’ নিয়ে – দৈনিক মানবতার কন্ঠ

ভারতীয় নায়িকা প্রচারণায়, ফারিণ নীরব—‘প্রিন্স’ নিয়ে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 31, 2026
ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়—এই জুটি নিয়েই তৈরি হয়েছিল আলাদা কৌতূহল। কারণ, মেরিল–প্রথম আলো পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে অভিনয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন ফারিণ নিজেই। সেই স্বপ্ন পূরণ হয়েছে এই ছবির মাধ্যমে।

তবে সিনেমা মুক্তির পর দৃশ্যপট যেন কিছুটা ভিন্ন। যেখানে ছবির আরেক নায়িকা কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে প্রচারণা চালাতে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে—সেখানে ফারিণ ছিলেন পুরোপুরি অনুপস্থিত। মুক্তির ১০ দিন পার হলেও সিনেমাটির প্রচারণায় কোথাও দেখা যায়নি তাঁকে।