ঢাকাই সিনেমাতে যেসব গান গেয়েছিলেন আশা ভোঁসলে – দৈনিক মানবতার কন্ঠ

ঢাকাই সিনেমাতে যেসব গান গেয়েছিলেন আশা ভোঁসলে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 12, 2026

হিন্দির পাশাপাশি ঢাকাই সিনেমার গানেও পদচারণ ছিল ভারতীয় উপমহাদেশের প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের। আশির দশকে মুক্তিপ্রাপ্ত কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘অবিচার’ সিনেমায় আশা ভোঁসলে কণ্ঠ দেন ‘নাগর আমার কাঁচা পিরিত’ গানে। এই গানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের শৈলেন্দ্র সিং।

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেন সৈয়দ হাসান ইমাম ও শক্তি সামন্ত। গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক আর ডি বর্মণ। 

এই ছবিতে অভিনয় করেন বাংলাদেশের রোজিনা ও নূতন এবং ভারতের মিঠুন চক্রবর্তী, উৎপল দত্ত প্রমুখ। 

এরপর ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘বিরোধ’ সিনেমাতেও পাওয়া গেছে আশা ভোঁসলের কণ্ঠ।