জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম-কে ঘিরে উন্মুক্ত বার্তা প্রকাশ করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা শেয়ার করেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–
‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছ এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।
বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর।