তেল তো বিদেশ থেকে অনেক আসতেছে, কিন্তু এত তেল যাচ্ছে কোথায়? – দৈনিক মানবতার কন্ঠ

তেল তো বিদেশ থেকে অনেক আসতেছে, কিন্তু এত তেল যাচ্ছে কোথায়?

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026

দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সরবরাহও করা হচ্ছে গত বছরের সমপরিমাণ। সরকারের এমন দাবির মধ্যেও সারা দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র সংকট। তেল নিতে দীর্ঘ লাইন এবং পেট্রল পাম্প বন্ধ থাকার ঘটনায় জনমনে নতুন প্রশ্ন তৈরি করেছে।

তাহলে এত জ্বালানি যাচ্ছে কোথায়! এদিকে প্রায় দেড় মাস ধরে চলা জ্বালানিসংকটের প্রভাবে জনভোগান্তি চরমে। দেশের অনেক এলাকায় ৮ থেকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। জরুরি সেবার যানবাহন চলাচলও এতে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সড়কে যানবাহনের দীর্ঘ সারির কারণে নগরজুড়ে যানজট বৃদ্ধি পাচ্ছে।