১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ লৌহজংয়ে দুইজন আটক – দৈনিক মানবতার কন্ঠ

১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ লৌহজংয়ে দুইজন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026

লৌহজং প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৮ এপ্রিল সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বড় মসজিদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই শাহীন মিয়া ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আলী আজম (৬৫), পিতা আলতাফ মিয়া, ঠিকানা দক্ষিণ মাইশা, থানা দোহার, ঢাকা জেলার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে মোসলেম খান (৪৮), পিতা বিল্লাল খান, ঠিকানা দানিয়াপাড়া, থানা সিরাজদিখান, মুন্সীগঞ্জ জেলার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।