মা হওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক-এই বার্তাই জোরালোভাবে সামনে আনলেন অভিনেত্রী পত্রলেখা পাল। সম্প্রতি কন্যাসন্তানের জন্মের পর তার ওজন কিছুটা বাড়ায় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন তিনি। তবে নীরব না থেকে সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন রাজকুমার রাও ঘরনী।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পত্রলেখা লেখেন, গর্ভধারণ ও সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন একেবারেই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এটিকে ব্যঙ্গ বা অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়।