ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কিন্তু দল তাকে মনোনীত করেনি। গতকাল শনিবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুলতে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি। পরে নিজের প্রতি এই অন্যায়ের বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।
একই সঙ্গে দলের প্রতি আনুগত্যের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন কনকচাঁপা। যা কালের কণ্ঠের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
আমি বিশ্বাস করি, সব ফয়সালার কারিগর আল্লাহ রহমানুর রহীম। আর যেকোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত দলের সম্মানিত নীতিনির্ধারকদের। তাদের প্রতি আমি পূর্ণ আস্থা এবং সম্মান রাখি