বিতর্কিত মেট্রোরেল এমডি ফারুক আহমেদের চাকরি বাতিল – দৈনিক মানবতার কন্ঠ

বিতর্কিত মেট্রোরেল এমডি ফারুক আহমেদের চাকরি বাতিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 2, 2026
প্রকৌশলী ফারুক আহমেদ।

অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের নাগরিকত্ব এবং জাইকা প্রতিনিধিদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলোচিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মেয়াদে মেট্রোরেল প্রকল্পের চলমান কাজগুলো প্রায় থমকে গিয়েছিল।

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রকৌশলী ফারুক আহমেদ।