বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।