‘কনটেন্ট ক্রিয়েটরা অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত – দৈনিক মানবতার কন্ঠ

‘কনটেন্ট ক্রিয়েটরা অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 21, 2026

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তরপর্বে লিখিত প্রশ্ন করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। প্রশ্নটি গত ১৯ এপ্রিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু মঙ্গলবার সংসদে উত্থাপন করা হয়।