চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি— পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে দূর-দুরান্ত থেকে আগত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এতে পুরো পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়ে পড়ে।
পরে পর্যায়ক্রমে তিনজন অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
বক্তব্য পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সৌহার্দ্যপূর্