আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে রশিদ খানকে সরানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে আফগানিস্তানের একাধিক গণমাধ্যম। তার জায়গায় টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
গণমাধ্যমগুলোর দাবি, বোর্ডের এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে ‘ব্যক্তিগত কিছু বিষয়’ কাজ করছে।