অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের – দৈনিক মানবতার কন্ঠ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 21, 2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজেই দেখা গেল ঠিক উল্টোচিত্র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ। এর ফলে ৭ উইকেটের রাজকীয় জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে, অজিদের কাছে রীতিমতো ‘অসহায় আত্মসমপর্ণ’ করে বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে টাইগাররা। দলের ৭ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। ২ বলে ৫ রান করে রান আউট হন তানজিদ। ৯ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান সাইফ।

তিনে নামা পারভেজ হোসেন ইমন ছিলেন আরও নাজুক। ১৩ বল খেলে মোটে ১ রান করেছেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান তোলে বাংলাদেশ।