সব জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের – দৈনিক মানবতার কন্ঠ

সব জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 27, 2026

সরকার দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ক্রিকেটের উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে।’

আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার জেলায় ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই প্রকল্পের আওতায় কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।