কলকাতার টালিগঞ্জে অবস্থিত বহুতল আবাসন আরবানা-য় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। সোমবার হঠাৎই আবাসনটির চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। এই টাওয়ারেই থাকেন অভিনেত্রী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। আগুন লাগার পর দ্রুতই আবাসিকেরা নিচে নেমে আসেন।