জাপানে ‘বৈশাখী মেলা ২০২৬’, প্রধান আকর্ষণ আঁখি-রুমি – দৈনিক মানবতার কন্ঠ

জাপানে ‘বৈশাখী মেলা ২০২৬’, প্রধান আকর্ষণ আঁখি-রুমি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 10, 2026

বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাপানের মাটিতে আবারও বসছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’। আগামী ১২ এপ্রিল (রবিবার), সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম ‘নিওডোরি পার্কে’ (Niodiri Park) এই মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং পাওয়ার ভয়েস খ্যাত শিল্পী আরফিন রুমি। মিউজিক টিমে থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। ১২ এপ্রিল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে।