রোজায় কোন মসজিদে কখন বিরিয়ানি দিবে- জানাচ্ছে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ – দৈনিক মানবতার কন্ঠ

রোজায় কোন মসজিদে কখন বিরিয়ানি দিবে- জানাচ্ছে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 22, 2026

চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ ও চালু করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(IUBAT)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

তার এই জিনিয়াস আইডিয়া নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র কিছুক্ষণ আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে লাইভ হয়েছে এই অ্যাপ। এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি বা তেহারি এমন মজার মজার খাবার দেওয়া হচ্ছে।

খবরটি সত্য কিনা তা ভেরিফাই করারও অপশন আছে। হাল ফ্যাশনের সঙ্গে এ নিয়ে আলাপচারিতায় জুবায়ের বলেন, ‘এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে’। অ্যাপটি পাবেন এখানে:https://biriyanidibe1.vercel.app/