কলার মোচা দেখিয়ে ট্রেন থামিয়ে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা করলেন বৃদ্ধা – দৈনিক মানবতার কন্ঠ

কলার মোচা দেখিয়ে ট্রেন থামিয়ে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা করলেন বৃদ্ধা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 23, 2026

উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কলার মোচা দেখিয়ে ট্রেন থামিয়ে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছেন এনামুল হক (৬৫) নামে দিনমজুর। এতে কয়েকশ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।বিজ্ঞাপনঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।এনামুল হক ওই এলাকার পূর্ব চণ্ডীপুর গ্রামের মৃত ফজলুল হক সোনারের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থান পূর্ব চণ্ডীপুর এলাকায় এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা রেলপথের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। তাৎক্ষণিক তিনি আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ের অফিসে ফোন করতে বলেন। সেই সঙ্গে দ্রুত পাশের একটি কলাবাগান থেকে কলার মোচা ভেঙে এনে পাপড়ি (মোচার অংশ) লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যান। পরে মাত্র ৫ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। কিন্তু এনামুলের হাতে ‘লাল পতাকা’ ভেবে ট্রেনটি দুর্ঘটনার আশঙ্কায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যায়।প্রতিদিন ওই পথে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর, চিলাহাটিসহ উত্তরাঞ্চলে ১৫-২০টি ট্রেন যাতায়াত করেন। এনামুলের উপস্থিত বুদ্ধিতে কয়েকশ যাত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।