ভবন নির্মাণে তদারকি নেই, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ – দৈনিক মানবতার কন্ঠ

ভবন নির্মাণে তদারকি নেই, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 24, 2026

দেশে ভবন নির্মাণ ও তদারকির জন্য পর্যাপ্ত আইন ও বিধিমালা আছে। কিন্তু দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় তা মানা হচ্ছে না। এটি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বড় বিপদ ডেকে আনতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ভূমিকম্প : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।