হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের – দৈনিক মানবতার কন্ঠ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 12, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

পোস্টে তিনি লিখেছেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে ‘সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে’—এমন অবস্থানে পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।