রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস – দৈনিক মানবতার কন্ঠ

রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 12, 2026

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল শ্রেণি-কার্যক্রমের মাধ্যমে এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার, বুধবার) সশরীরে এবং তিন দিন (রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার) অনলাইন পদ্ধতিতে ক্লাস অনুষ্ঠিত হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৯ এপ্রিল এক সভায় জানান, ডিজিটাল অ্যাডুকেশনের দিকে শিক্ষার্থীদের মোটিভেটেড করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।