অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না : রাফী – দৈনিক মানবতার কন্ঠ

অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না : রাফী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 10, 2026

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান রাফীর একটি সেলফি ছড়িয়ে পড়েছে, যেখানে সেই ছবিতে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা গেছে। এর পর থেকেই গুঞ্জন ওঠে, এই নির্মাতার সঙ্গে বড় পর্দায় ফিরছেন ‘বড় ছেলে’। আর তা নিয়েই ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ করা গেছে। 

এ ছাড়া এ-ও বলা হচ্ছে, রোমান্টিক ঘরানার এই ছবিটিতে অপূর্বের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদূষী বর্ণিতাকে।