ডিবির অভিযানে পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক মুন্সীগঞ্জে – দৈনিক মানবতার কন্ঠ

ডিবির অভিযানে পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক মুন্সীগঞ্জে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 5, 2026

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )

মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার (৪ এপ্রিল ) রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান (২৪), গোসারবাগ গ্রামের  মোঃ বাবুল হোসেন এর ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়,বাড়ির নিজ শয়ন কক্ষের প্লাষ্টিক এর ওয়্যারডফ এর ডুয়ার থেকে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশী পিস্তল ২ টি ম্যাগাজিন ১৭ (সতেরো) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্রেটির উৎস এবং ব্যবহারের ক্ষেত্র নিয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।