পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে ‘দৈনিক মানবতার কণ্ঠ’-এর প্রশিক্ষণ কর্মশালা – দৈনিক মানবতার কন্ঠ

পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে ‘দৈনিক মানবতার কণ্ঠ’-এর প্রশিক্ষণ কর্মশালা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 8, 2026


রিপোর্টার মো:মুরসালিন।
পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে ‘দৈনিক মানবতার কণ্ঠ’-এর উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত কর্মশালার আয়োজন করা হয়। দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিশেষ সেশনটি স্থায়ী ছিল।
কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় ও সিনিয়র সাংবাদিকরা, তাদের মধ্যে
সিনিয়র সাংবাদিক
তথা ঢাকা রিপোর্টার্স ইউনিটি সমবায় সমিতি লিমিটেড সভাপতি এস এম আবুল হোসেন, ২৪ঘণ্টা টিভির সম্পাদক আরিফ সোহেল, ইত্তেফাকের আন্তর্জাতিক এডিটর আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন,
এছাড়াও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে সকল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেছেন দৈনিক মানবতার কন্ঠ পত্র পত্রিকা সম্পাদক আফরোজা তালুকদার।
তারা উপস্থিত তরুণ ও নবীন সহকর্মীদের সামনে দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। ৩ ঘণ্টার এই নিবিড় সেশনে অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, তথ্যের সঠিকতা যাচাই, সংবাদ লেখার মান উন্নয়ন এবং বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি এক বড় দায়িত্ব। ‘দৈনিক মানবতার কণ্ঠ’ সবসময় মানসম্মত সাংবাদিকতায় বিশ্বাস করে। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে নতুনদের নৈতিকতা বজায় রেখে প্রতিনিয়ত শিখতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া জুনিয়র সাংবাদিকরা এই আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। তারা জানান, অগ্রজদের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখার এই সুযোগ তাদের কর্মক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
নির্ধারিত সময়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে এক সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্পাদক আফরোজা তালুকদার দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার নিজস্ব পলিসি সম্পর্কে আলোচনা করে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করেন।