সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের – দৈনিক মানবতার কন্ঠ

সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026

সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ হবিগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এছাড়াও রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন, নেত্রকোণায় একজন, হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।