‘ট্রাম্প একজন নির্বোধ’— তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ আমেরিকানরা – দৈনিক মানবতার কন্ঠ

‘ট্রাম্প একজন নির্বোধ’— তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ আমেরিকানরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 2, 2026

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলার জেরে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনে। পাম্পে জ্বালানি নিতে গিয়ে বাড়তি খরচে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। 

লস অ্যাঞ্জেলেসের একটি গ্যাস স্টেশনে নিজের পিকআপ ট্রাকে তেল ভরতে গিয়ে ২৮ বছর বয়সী রাইডার থমাস দেখলেন, পুরো ট্যাংক ভরতে খরচ পড়েছে ১৩০ ডলার—যা যুদ্ধের আগের তুলনায় প্রায় ৩০ ডলার বেশি

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘দামের জন্য মেজাজ হারাচ্ছি, কিন্তু যে কারণে এত বেশি হলো, সেটা আমাকে আরো বেশি ক্ষুব্ধ করছে।’

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ২০২২ সালের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। এবার মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে সরবরাহে চাপ সৃষ্টি করায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।