মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানেও বহুগুণে বেড়েছে জ্বালানি তেলের দাম। এ অব্স্থায় নাগরিকদের জন্য বিনা মূল্যে গণপরিবহন পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। রাত পোহলেই অর্থাৎ শনিবার (৪ মার্চ) থেকেই ফ্রি গণপরিবহন সেবা কার্যকর হবে।
শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট সময়ের জন্য ইসলামাবাদ এবং পাঞ্জাবের সাধারণ নাগরিকরা সম্পূর্ণ বিনা মূল্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।