হার দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ বাংলাদেশের – দৈনিক মানবতার কন্ঠ

হার দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ বাংলাদেশের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 31, 2026

শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ। হার দিয়েই ইতি টানতে হলো এবারের এশিয়ান কাপ বাছাইয়ের। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেছে হাভিয়ার কাবরেরার দল।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে ফল পক্ষে আসেনি, সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।