যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানি মিডিয়া – দৈনিক মানবতার কন্ঠ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানি মিডিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 19, 2026

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না।

রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পরও পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। এই বার্তা বিনিময় মূলত আগের আলোচনার ধারাবাহিকতা। ওই সময়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে আটকে যায়।