লৌহজং এসিল্যান্ড অফিস ঘেরাও করে সচেতন সমাজের ব্যানারে বালু ববসায়ীদের মানববন্ধন লৌহজং প্রতিনিধি- লৌহজং এসিল্যান্ড অফিস ঘেরাও করে সচেতন সমাজের ব্যানারে বালু ববসায়ীরা মানববন্ধন করেছে। তারা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ অর্থ অর্জনের বিরুদ্ধে লৌহজং উপজেলা ঘুষখোর এসিল্যান্ড অফিসের উমেদার ইমন ও গাড়ীচালক আল আমিনের অপসারণের দাবী করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা এসিল্যান্ডকে ঘুষখোর বলে আখ্যাদেন।ভক্তভোগী ও লৌহজং উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হলেও মূলত এখানে কিছ সংখ্যক বালু ব্যবসায়ী ও ড্রেজারের লোকজনকে দেখা গেছে মানববন্ধন করতে। তারা নিজেই মানববন্ধনে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়ে স্বীকার করেছে এসিল্যান্ড তাদের মোবাইলকোর্টের মাধ্যমে লাখ টাকা জারিমানা করেছে। তাদেরকে বালু ব্যবসা করতে দেয়া হচ্ছেনা। তাদের বক্তব্য থেকে বুঝা যায় তারা অবৈধভাবে বালু ব্যবসা ও মাহেন্দ্র চালাতে পারছেনা দীর্ঘ দিন। পদ্মায় অবৈধ বালু কাটতে গেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে হাজার হাজার টাক জরিমানা করছে। আর তা থেকে ক্ষুব্ধ হয়েই তারা এ মানববন্ধন করে।