বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির – দৈনিক মানবতার কন্ঠ

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে ।

পতিত স্বৈরচারি দল আওয়ামীলীগের দোসর, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অর্থ সরবরাহকারি, স্বাবেক স্বৈরশাসক শেখ হাসিনার লোকজনকে বিশেষ সুবিধা দিয়ে তাদের যোগ স্বাজশে ভূয়া টেন্ডার বানিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা লুন্ঠনকারী ও বিআইডব্লিউটিএ’র সর্বনাশের অন্যতম কারিগর, দুর্নীতির বরপুত্র এ কে এম আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে থাকায় জনমনে জেগেছে নানা প্রশ্ন।

মূল দুর্নীতি ও অভিযোগের বিষয়সমূহ:

  • বিআইডব্লিউটিএ’র (BIWTA) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষিত বিল্ডিংয়ে নতুন রেনুভেশন ৫০ লাখ টাকা অপব্যবহার দেখালেও তার রেনুভেশন খরচ প্রায় তিন কোটি টাকার মত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা।
  • আরিফ উদ্দিন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে ।
  • ঝুঁকিপূর্ণ ভবন ও রেনুভেশন অথাৎ বুয়েট কর্তৃক ঘোষিত কোনো পুরনো, জরাজীর্ণ বা ক্ষতিগ্রস্ত ভবন বা তার অফিস কক্ষ আধুনিকীকরণ, মেরামত এবং পুনঃসজ্জার মাধ্যমে সেটিকে নতুন বা উন্নততর অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়ায় এত বেশি টাকা কোথায় থেকে পেল, কোন ঠিকাদারকে ভুয়া প্রকল্প তৈরি করে সেই টাকে কাজ দেখিয়ে টাকা প্রদান করে সেই টাকা দিয়েই তার বিল্ডিং রেনোভেশন করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান
  • জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দুই সদস্যের কমিটি তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে।
  • ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার: জ্বালানি তেল সরবরাহ ও ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের অভিযোগে আরিফ উদ্দিনের নাম বারবার আলোচনায় এসেছে
  • অবৈধ সম্পদ: দুর্নীতির মাধ্যমে তিনি এবং তার সহযোগীরা শত কোটি টাকার মালিক হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে
  • ড্রেজার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ-এর ৩৫টি ড্রেজার ও জলযান ক্রয় প্রকল্পের আওতায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানেও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়ৎ যদিও তিনি বিভিন্ন সময় এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে “সৎ” দাবি করেছেন এবং এর বিপরীতে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন তিনি