হাতিয়ায় বিএনপি–এনসিপির কর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২০ – দৈনিক মানবতার কন্ঠ

হাতিয়ায় বিএনপি–এনসিপির কর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২০

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 25, 2026

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার পর নিজের ওপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বসে বিক্ষোভ করেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ (২৬)। হান্নান মাসউদের সমর্থকেরা চানন্দি ইউনিয়নে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন বলে দলটির নেতা–কর্মীরা পাল্টা অভিযোগ করেছেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুই পক্ষ সড়কে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।