সংগৃহীত ছবি
থাইল্যান্ডের সোংখলা প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি অবৈধ অভিবাসী ও একজন মায়ানমারের নারীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) বিকেলে অভিযান চালানো হয়। এসময় পরিচয়পত্রহীন অভিবাসীরা রিসোর্টের ভেতরে একটি গোপন কক্ষে গাদাগাদি করে লুকিয়ে ছিলেন।