জামায়াত-এনসিপি জোটে আলোচনায় মমতাজ, মুন্নী, মনিরা, মিতুরা – দৈনিক মানবতার কন্ঠ

জামায়াত-এনসিপি জোটে আলোচনায় মমতাজ, মুন্নী, মনিরা, মিতুরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 12, 2026
বাঁ থেকে মারদিয়া মমতাজ, সাবিকুন্নাহার মুন্নী, মাহমুদা মিতু ও মনিরা শারমিন।

আগামী ১২ মে ভোটগ্রহণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নারী আসনে জামায়াত-এনসিপি কাদের মনোনয়ন দেবে সে বিষয়ে চলছে আলোচনা। কয়েকজনের নাম আলোচনায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। বিরোধী দলে আছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটগুলো ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন পাবে।

বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন।