আগামী ৫ দিন গরমের দাপট থাকতে পারে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১১ এপ্রিল) রাত ও দিনে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রোববার (১২ এপ্রিল) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার (১৩ এপ্রিল) দিনে অপরিবর্তিত থাকবে ও রাতে সামান্য বাড়বে। পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।