রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।