সরকারি খরচে বিদেশ যাওয়া ও গাড়ি কেনা বন্ধের নির্দেশ – দৈনিক মানবতার কন্ঠ

সরকারি খরচে বিদেশ যাওয়া ও গাড়ি কেনা বন্ধের নির্দেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 6, 2026

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং গাড়ি ও কম্পিউটার কেনা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্র অনুযায়ী, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে।